আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন পূর্বাভাস দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির তথ্য অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা বলছে—মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর পালিত হতে পারে। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।
অ্যাকাডেমির পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স, অবস্থান এবং দৃশ্যমানতার সময় খুবই সীমিত থাকবে। এ কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও অন্যান্য মুসলিম দেশে চাঁদ দেখা যাওয়ার সামান্য সম্ভাবনা থাকতে পারে।
আরও পড়ুন...
