ইসরায়েলের অতর্কিত হামলায় কি সত্যিই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? বিশ্ব মিডিয়া কী বলছে?



ইসরায়েলের অতর্কিত হামলায় কি সত্যিই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? বিশ্ব মিডিয়া কী বলছে? বিস্তারিত জানুন…

ইসরায়েল বলছে খামেনি নিহত, ইরান বলছে তিনি যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত নাকি নিহত — এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, শনিবার ভোরে তার বাসভবন লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে।

তবে এর কিছুক্ষণ পরই ইরানের দুটি সংবাদমাধ্যম — তাসনিম নিউজ ও মেহের নিউজ — সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, খামেনি জীবিত আছেন এবং দৃঢ়ভাবে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।

পরবর্তীতে রয়টার্স তাদের শিরোনাম সংশোধন করে লেখে: “ইসরায়েল বলছে খামেনি নিহত, ইরান বলছে তিনি ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।”

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে এবং দাবি করা হয় তিনি তার বাসভবনের কমপাউন্ডেই নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে ইরানি উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করেছে।

শনিবার সকালে খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায় বলে জানা গেছে। পরে নিউইয়র্ক টাইমস স্যাটেলাইট চিত্র প্রকাশ করে, যেখানে দেখা যায় তার বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে বর্তমানে দুই পক্ষের বিপরীতমুখী তথ্যের কারণে খামেনির প্রকৃত অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook