আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের। টুর্নামেন্টের সূচনা পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে, আর ফাইনাল ম্যাচ গড়াবে ২৩ জানুয়ারি ঢাকায়। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে।
উদ্বোধনী দিনে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, সেখান থেকে শেষ ধাপের জন্য ঢাকায় ফিরবে।
প্লে-অফ পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। ওই দিনই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি—সবগুলো ম্যাচই ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রয়োজনে এসব ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএল ২০২৫–২৬: ম্যাচ সূচি
২৬ ডিসেম্বর ২০২৫
সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স — সিলেট, বেলা ৩টা
নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস — সিলেট, সন্ধ্যা ৭:৪৫
২৭ ডিসেম্বর ২০২৫
ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স — সিলেট, বেলা ১টা
সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস — সিলেট, সন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫
রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস — সিলেট, বেলা ১টা
রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস — সিলেট, সন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫
সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস — সিলেট, বেলা ১টা
ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স — সিলেট, সন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬
সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস — সিলেট, বেলা ১টা
রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স — সিলেট, সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬
ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস — সিলেট, বেলা ২টা
সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স — সিলেট, সন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬
রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস — চট্টগ্রাম, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স — চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬
নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস — চট্টগ্রাম, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স — চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬
সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স — চট্টগ্রাম, বেলা ১টা
রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস — চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস — চট্টগ্রাম, বেলা ২টা
রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস — চট্টগ্রাম, সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬
রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস — চট্টগ্রাম, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস — চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬
রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স — চট্টগ্রাম, বেলা ১টা
নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস — চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬
ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস — ঢাকা, বেলা ১টা
চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস — ঢাকা, সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬
নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স — ঢাকা, বেলা ২টা
ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস — ঢাকা, সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬
রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস — ঢাকা, বেলা ১টা
নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স — ঢাকা, সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬
এলিমিনেটর — ঢাকা, বেলা ১টা
১ম কোয়ালিফায়ার — ঢাকা, সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬
২য় কোয়ালিফায়ার — ঢাকা, সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬
ফাইনাল — ঢাকা
