২ লাখ টাকা মূল্যের ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

প্রকাশিত: সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ০৮:১৩ এএম



আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে ভর্তি চলছে

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) দেশ-বিদেশে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে নতুন শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।

এই প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনামূল্যে সাড়ে আট মাস মেয়াদি আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। কোর্সগুলো সাজানো হয়েছে বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে, যা পরিচালনা করে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

প্রোগ্রামটির অধীনে কোর্স সম্পন্ন করা ৯২ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে দেশ-বিদেশে সফলভাবে কর্মরত।

বাংলাদেশ সরকার ও জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশের তরুণদের কর্মমুখী করে তুলতে কাজ করছে।

প্রোগ্রামের বিশেষ দিকসমূহ:

এ পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে।

তারা বর্তমানে ৩,২৫৪টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত।

বর্তমানে ১৩টি কোর্সে স্কলারশিপ প্রদান করা হচ্ছে।

প্রোগ্রামটি সফলভাবে চলছে ১৯ বছর ধরে।

🔹 গুরুত্বপূর্ণ তথ্য:
প্রশিক্ষণ কোর্সের মেয়াদ: সাড়ে ৮ মাস (সম্পূর্ণ বিনামূল্যে)
মোট আসনসংখ্যা: ১৬৫টি

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (আবেদনের শেষ তারিখ অনুযায়ী)

আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী পুনরায় আবেদন করতে পারবেন না।

লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে।

পরীক্ষা বিষয়: গণিত ও ইংরেজি (এমসিকিউ পদ্ধতিতে)।

🔹 সুযোগ-সুবিধা

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

কোর্স শেষে চাকরির সুযোগ দেশে ও বিদেশে।

কোর্স সফলভাবে শেষ করলে আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল সার্টিফিকেট পাওয়া যাবে।

🔹 যোগ্যতা

স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যারা বর্তমানে মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত, তারাও যোগ্য।

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধুমাত্র কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন বিভাগ) সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

ডিপ্লোমাধারীদের জন্য কোর্স শুধু ঢাকাতেই পরিচালিত হয়।

🔹 আবেদন প্রক্রিয়া

আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

🗓️ আবেদনের শেষ তারিখ

১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরি ও আইটি খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এই সুযোগটি কাজে লাগান।

Post a Comment (0)
Previous Post Next Post

Facebook